Home জাতীয় আগামী ২ দিন ভারি বৃষ্টির আভাস, ১০ জেলায় বন্যার শঙ্কা
জাতীয়

আগামী ২ দিন ভারি বৃষ্টির আভাস, ১০ জেলায় বন্যার শঙ্কা

Share
Share

 

দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের উজানে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর প্রভাবে দেশের কয়েকটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন বিভিন্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদীসংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

এ সময় ধরলা নদীর পানিও কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এর ফলে লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র–যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার বিভিন্ন স্থানে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে আগামী দুই দিন গঙ্গা–পদ্মা নদীর পানি মোটামুটি স্থিতিশীল থাকলেও পরবর্তী তিন দিনে তা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সোমেশ্বরী, কংস ও ভুগাই নদীর পানিও দ্রুত বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নেত্রকোণার কিছু স্থানে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে ভুগাই ও কংস নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

কেন্দ্রের পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের উজানে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সম্ভাব্য ঝুঁকিতে থাকা জেলার মধ্যে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজা নিয়ে এরদোয়ানের ক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব...

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ নিয়েছেন মৎস্য গবেষকেরা। নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র...

Related Articles

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের পরিচিত মুখ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আঞ্জুমান ইকরাকে...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার...

;