Home জাতীয় অপরাধ নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২ যুবক 
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২ যুবক 

Share
Share

নারায়ণগঞ্জ বন্দর উপজেলা এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন বন্দর থানা এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) ও একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুন্সিগঞ্জে খুনের ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশির ১৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশের মুন্সিগঞ্জে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী এক বাংলাদেশিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে স্থানীয়...

খাগড়াছড়িতে সাংবাদিক জীতেন বড়ুয়া গ্রেপ্তার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জীতেন কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাতটার দিকে জেলা...

Related Articles

কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর...

আসামে মাঝারি ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে শনিবার (৯ মে)...

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি...

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে না ফেরার দেশে বুয়েট শিক্ষক আফিফা

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল...