বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি চাইলেও রাষ্ট্রের ক্ষমতার কাঠামোগত পরিবর্তন চাননি। এমনকি তিনি ক্ষমতা ছাড়লেও দেশ ছেড়ে চলে যান, সেটিও অনেকে চাননি। তাঁদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে টিকিয়ে রাখা। তবে দেশের জনগণ উপলব্ধি করেছে, আওয়ামী লীগ বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক নয়।
রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মাহথির এবং সঞ্চালনা করেন মো. ইসমাইল।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরে দলীয়করণ করা হয়েছে। নতুন সরকার এলেও যদি দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়, তবে সেই সংস্কৃতির পরিবর্তন হবে না। রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, গত কয়েক মাসে জনগণের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তা ইতিবাচক। তবে গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হলে এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে সংকট আরও বাড়তে পারে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ঐক্যের প্রধান শর্ত হলো ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার নিশ্চিত করা। এ দুটি বাস্তবায়িত হলে বর্তমানের আশঙ্কাজনক পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। এ লক্ষ্যেই এনসিপি কাজ চালিয়ে যাবে।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, জুন মাস থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছিল। তিনি দাবি করেন, হলে থাকার প্রয়োজনেই একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তাঁকে আলাওল হলের একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। মোবাইল ফোনে কিছু না পাওয়ায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা শহরে আন্দোলনের পরিকল্পনা করেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘সফট পাওয়ারকে সফট পাওয়ার দিয়েই মোকাবিলা করতে হবে। আমরা বৈধ উপায়ে রাষ্ট্রক্ষমতায় যেতে চাই। এটি কোনো লোভ নয়।’ তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনে হামলা ও নির্যাতনের ঘটনায় দায়ীদের এখনো বিচার হয়নি।
মো:গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকায় নয় বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের ৪...
ByDesk ReportAugust 1, 2026গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় কমলেও চলতি ২০২৬–২৭ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে জ্বালানি সংকট, উচ্চ সুদের হার, বৈশ্বিক...
ByDesk ReportAugust 1, 2026গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে...
ByDesk ReportAugust 2, 2026ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির...
ByDesk ReportAugust 2, 2026মোহাম্মদ ইউনুছ অভি,টেকনাফ কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই...
ByDesk ReportAugust 2, 2026নাজমুল হাসান,মাদারীপুর মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত...
ByDesk ReportAugust 2, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment