Home জাতীয় স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিতে চাইছে: মির্জা ফখরুল
জাতীয়বিএনপিরাজনীতি

স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিতে চাইছে: মির্জা ফখরুল

Share
Share

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তবে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারাই আজ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে—ইনশাআল্লাহ।”

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সেই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। “এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ আমরা আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছি এবং দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার শপথ নিয়েছি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মির্জা ফখরুল বলেন, বিজয় দিবসে দলের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন গণতন্ত্রের আন্দোলনকে আরও গতিশীল করবে বলে দল আশাবাদী।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

Related Articles

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

২০২৭ সালের মধ্যে আসতে পারে চীনের ২০ জে-১০সিই যুদ্ধবিমান

বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে চীনের তৈরি ২০টি আধুনিক জে-১০সিই যুদ্ধবিমান।...

;