Home জাতীয় অপরাধ নারায়ণগঞ্জের আড়াইহাজারে চকের মধ্যে মাথাবিহীন মরদেহ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চকের মধ্যে মাথাবিহীন মরদেহ উদ্ধার

Share
Share

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি চকের মধ্যে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (সকাল ৭টা) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সাকিনস্থ চকের মধ্যে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে মাঠে কাজে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা চকের মধ্যে অস্বাভাবিকভাবে একটি দেহ দেখতে পান। কাছে গিয়ে তারা নিশ্চিত হন, মরদেহটির মাথা নেই। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়। পরে স্থানীয়রা আড়াইহাজার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি চকের মধ্যে ফেলে রেখে গেছে। তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে, মাথা বিচ্ছিন্ন করার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না—এসব বিষয় এখনো নিশ্চিত নয়।

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্ত করা গেলে হত্যার পেছনের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।” তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

Related Articles

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

;