Home আন্তর্জাতিক সিঙ্গাপুর থেকে হাদির সুসংবাদ..
আন্তর্জাতিকজাতীয়

সিঙ্গাপুর থেকে হাদির সুসংবাদ..

Share
Share

সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। তার হৃদপিন্ড আগের চেয়ে বেশী কাজ করা শুরু করেছে। এখন হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে।

সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে বেশ কিছু ওষুধ পুশ করে, এবং তাকে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দেয়া শুরু করে। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে। এবং তার হৃদপিন্ড আগের চেয়ে বেশী কাজ করা শুরু করে।

ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে তার জন্য অতি প্রয়োজনীয় সকল স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত দুইটা পর্যন্ত) একে একে সম্পন্ন করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকগণ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

ওসমান হাদির সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। এই টিম মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সকল রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবেন।

এর আগে ওসমান হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

জামায়াত এমপি কে গুলির পরিকল্পনা নিয়ে পিএসের অডিও ফাঁস

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার...

বাজেট প্রধানমন্ত্রীর দেড় দশকের রাষ্ট্রচিন্তার প্রতিফলন: আইনমন্ত্রী

এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেড় দশকের রাষ্ট্রচিন্তার বাস্তব প্রতিফলন বলে দাবি...