Home আঞ্চলিক বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বসতঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় ফরহাদ হোসেন রাজু (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড এলাকার মুছার বাপের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজু পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার রাত ১২টার পর নিজ শোবার ঘরে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন রাজু। ভোরে পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। পরিবার দ্রুত বিষয়টি বোয়ালখালী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান,“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নিবন্ধিত হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।”

রাজুর মৃত্যু একটি পরিবারকে যেমন ভেঙে দিয়েছে, তেমনি সমাজেও নতুন করে প্রশ্ন তুলেছে তরুণদের আর্থিক সংকট, মানসিক স্বাস্থ্য ও অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব নিয়ে। পুলিশ তদন্ত এগিয়ে নিচ্ছে এবং ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক...

প্যারাকুয়াট নিষিদ্ধের পথে ভারত, জারি হলো খসড়া বিজ্ঞপ্তি

ভারতে বহুল ব্যবহৃত আগাছানাশক প্যারাকুয়াট সম্পূর্ণ নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে রাসায়নিকটির আমদানি, উৎপাদন, বিক্রি, পরিবহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব...

Related Articles

‘হাসিনার ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি’: ইশরাক হোসেন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময়...

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ, নতুন করে সুপারিশ ক্যাডার ও নন-ক্যাডারে

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ, নতুন করে সুপারিশ ক্যাডার ও নন-ক্যাডারে ৪৭তম...

যবিপ্রবিতে বিশ্বকাপ খেলা প্রদর্শন নিয়ে ১০ শিক্ষার্থীকে শোকজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে পুনরায় বড়...

বিজিবিতে ১৯ পদে ১৭৪ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ১৯ জুলাই

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অসামরিক ১৪তম থেকে...