Home জাতীয় অপরাধ শারফিন হত্যা মামলা: প্রধান আসামি রউফুল আলম গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

শারফিন হত্যা মামলা: প্রধান আসামি রউফুল আলম গ্রেফতার

Share
Share

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শারফিন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি রউফুল আলম মুন্সীকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে শাহ আলী মাজার রোড থেকে আটক করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে উপস্থাপন করা হয়েছে।

পুলিশ জানায়, রউফুল আলম মুন্সী সিংগাইরের ফোর্ডনগর মোল্লা পাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাক মুন্সীর ছেলে। শারফিন মোল্লা হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন এবং রাজধানীতে লুকিয়ে ছিলেন বলে ধারণা পাওয়া যায়। দীর্ঘ ট্র্যাকিং ও গোয়েন্দা নজরদারির পর তাকে শনাক্ত করে গ্রেফতার সম্ভব হয়েছে বলে জানায় তদন্তকারীরা।

গত ২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যার পর সিংগাইরের ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শারফিন মোল্লা (৬০)-কে কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা জানান, আঘাতের মাত্রা ছিল গুরুতর। ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন ২৩ নভেম্বর নিহতের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। শুরু থেকেই মামলাটিকে “অতি গুরুত্বপূর্ণ” হিসেবে বিবেচনা করে পুলিশ বিশেষ নজরদারি চালায়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিমের নেতৃত্বে এসআই পার্থ শেখর ঘোষ এবং এএসআই আব্দুল জলিলসহ একটি বিশেষ টিম গঠন করা হয়। ঘটনার দিনই এজাহারভুক্ত এক আসামিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম জানান, রউফুলকে গ্রেফতারের জন্য একাধিক প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা হয়। মোবাইল নম্বর বদলানো, অবস্থান পরিবর্তনসহ বিভিন্ন কৌশল গ্রহণ করে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের গোয়েন্দা নজরদারি থেকে পালাতে পারেননি। তিনি বলেন,“মামলার প্রধান আসামি রউফুলকে গ্রেফতারের মাধ্যমে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক...

প্যারাকুয়াট নিষিদ্ধের পথে ভারত, জারি হলো খসড়া বিজ্ঞপ্তি

ভারতে বহুল ব্যবহৃত আগাছানাশক প্যারাকুয়াট সম্পূর্ণ নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে রাসায়নিকটির আমদানি, উৎপাদন, বিক্রি, পরিবহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব...

Related Articles

‘হাসিনার ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি’: ইশরাক হোসেন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময়...

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ, নতুন করে সুপারিশ ক্যাডার ও নন-ক্যাডারে

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ, নতুন করে সুপারিশ ক্যাডার ও নন-ক্যাডারে ৪৭তম...

মালভিনাস ব্যানার প্রদর্শন: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চায় যুক্তরাজ্য

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ...

যবিপ্রবিতে বিশ্বকাপ খেলা প্রদর্শন নিয়ে ১০ শিক্ষার্থীকে শোকজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে পুনরায় বড়...