Home জাতীয় তারেক রহমানের সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ
জাতীয়বিএনপিরাজনীতি

তারেক রহমানের সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ

Share
Share

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বিএনপির নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন ও জুলাই ঘোষণাপত্র পাঠকারী সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং আন্দোলনে আহত মো. ফারহান জামিল।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শহীদ মীর মুগ্ধের ছোট ভাই এবং সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও অংশ নেন।

সাক্ষাৎকালে শহীদ পরিবারের সদস্যরা আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ের শহীদরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জীবন দিয়েছেন— তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ভার্চুয়াল আলোচনায় তারেক রহমান শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “জুলাইয়ের শহীদরা আমাদের অনুপ্রেরণা। তাদের রক্ত বৃথা যাবে না— বাংলাদেশে জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি পিছিয়ে যাবে না।” সাক্ষাৎ শেষে উপস্থিত নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার সংকল্প পুনর্ব্যক্ত করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছাত্রকে বলাৎকারের অভিযোগে স্কুল শিক্ষক অশোক চন্দ্রের বিরুদ্ধে মামলা

ভোলায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক চন্দ্র দাস। তিনি ভোলা সদর উপজেলার...

জোড়া গোলে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নতুন একটি রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপের এক ম্যাচে দুই গোল করে সবচেয়ে...

Related Articles

আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডের সমর্থক যুবদল নেতা নয়ন

ফুটবল সমর্থন নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।...

চার বছরে পদ্মা সেতুর টোল আয় ৩ হাজার ৩৯২ কোটি টাকা

চালুর চার বছর পূর্তির আগেই টোল আয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে পদ্মা...

‘১ টাকার দুর্নীতির প্রমাণ পেলে সংসদ সদস্য পদ ছাড়ব’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য...

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে...