Home আন্তর্জাতিক আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রতি কৃতজ্ঞ: শেখ হাসিনা
আন্তর্জাতিকজাতীয়

আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রতি কৃতজ্ঞ: শেখ হাসিনা

Share
Share

ভারতের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্প্রতি হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক একান্ত সাক্ষাৎকারে তিনি নির্বাসিত জীবনের অভিজ্ঞতা, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা, আসন্ন নির্বাচন এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

শেখ হাসিনা বলেন, “ভারতের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা সীমাহীন। তারা আমাকে নিরাপদ আশ্রয় দিয়েছেন। এই মানবিক সহায়তা আর বন্ধুত্ব আমি কখনো ভুলব না।”

২০২৪ সালের আগস্টে তার সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ‘উগ্র ও সহিংস নীতির’ পৃষ্ঠপোষকতা করছে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য হুমকি তৈরি করছে।

তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তাদের নীতি দেশের নিরাপত্তা ও সংখ্যালঘুদের সুরক্ষা বিপন্ন করছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে, রাজধানীর নিরাপত্তাও ভঙ্গুর হয়ে পড়েছে।”

নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা অভিযোগ করে বলেন , “আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। ১৭ কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমন নির্বাচন কখনো বৈধ হতে পারে না”। তার দাবি, দল আইনি ও শান্তিপূর্ণ উপায়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে করা মামলাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেন শেখ হাসিনা। তার ভাষায়, “একটি অবৈধ সরকার রাজনৈতিক প্রতিশোধের জন্য এই মামলা সাজিয়েছে। দেশে ন্যায্য বিচার পাওয়ার কোনো পরিবেশ নেই।”

বর্তমান সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, সংখ্যালঘু ও পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে এবং উগ্রবাদীদের প্রশ্রয় দিচ্ছে। “পাকিস্তানের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বাড়ছে, ভারতবিরোধী বক্তব্য প্রচারিত হচ্ছে— যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক,” মন্তব্য করেন তিনি।

অর্থনীতি নিয়েও তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, “আমাদের সময়ে অর্থনীতি ৪৫০ শতাংশ বেড়েছিল, রপ্তানি ও অবকাঠামো উন্নয়ন রেকর্ড গড়েছিল। এখন IMF প্রবৃদ্ধি কমিয়ে দিয়েছে, যা বর্তমান নীতির ব্যর্থতার প্রতিফলন।”

শেষে তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করি, বাংলাদেশ আবারও সংবিধান ও জনগণের শাসনের পথে ফিরবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক রক্তের বন্ধনে গড়া— এই বন্ধন আগামীতেও অটুট থাকবে।”
সূত্র: হিন্দুস্তান টাইমস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছাত্রকে বলাৎকারের অভিযোগে স্কুল শিক্ষক অশোক চন্দ্রের বিরুদ্ধে মামলা

ভোলায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক চন্দ্র দাস। তিনি ভোলা সদর উপজেলার...

জোড়া গোলে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নতুন একটি রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপের এক ম্যাচে দুই গোল করে সবচেয়ে...

Related Articles

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...

চার বছরে পদ্মা সেতুর টোল আয় ৩ হাজার ৩৯২ কোটি টাকা

চালুর চার বছর পূর্তির আগেই টোল আয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে পদ্মা...

‘১ টাকার দুর্নীতির প্রমাণ পেলে সংসদ সদস্য পদ ছাড়ব’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য...