Home জাতীয় বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, লড়বেন হবিগঞ্জ-১ আসনে
জাতীয়বিএনপিরাজনীতি

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, লড়বেন হবিগঞ্জ-১ আসনে

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে বিএনপির প্রতীক ‘ধানের শীষে’ প্রার্থী হিসেবে লড়তে পারেন বলে জানা গেছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছি এবং প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেব। অবশ্যই আমি ধানের শীষ প্রতীকে আমার এলাকায় নির্বাচন করব।”

২০১৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের প্রার্থী হিসেবে রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীক নিয়ে একই আসনে নির্বাচন করেছিলেন। তবে সে নির্বাচনে তিনি পরাজিত হন। এদিকে, বিএনপি গত সোমবার যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, তার মধ্যে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে দলটি। এখন ধারণা করা হচ্ছে, সেই আসন থেকেই এবার রেজা কিবরিয়া বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন।

উল্লেখ্য, রেজা কিবরিয়া ২০১৮ সালে গণফোরামে যোগ দিয়ে ঐক্যফ্রন্টের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তিনি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দেন এবং আহ্বায়ক হন। তবে কিছুদিন পর নুরের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি দল থেকে নিজেকে গুটিয়ে নেন। দলটি বিভক্ত হলে একাংশের নেতৃত্ব দেন রেজা কিবরিয়া, অন্য অংশের নেতৃত্বে থাকেন নুর। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের কোনো পদে নেই এবং দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে ছিলেন। এবার বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে তিনি ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

;