Home জাতীয় অপরাধ সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য ফাঁস, তিনজন গ্রেফতার
অপরাধআঞ্চলিকজাতীয়

সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য ফাঁস, তিনজন গ্রেফতার

Share
Share

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অটোচালক আমিরুল ইসলামের হত্যার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সলঙ্গা থানা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের কাছে গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেফতারকৃতরা হলেন: সলঙ্গা থানার চকনিহাল গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মো. সাহেব আলী প্রামানিক (২৫), তাড়াশ উপজেলার ওয়াসিন গ্রামের মৃত আব্দুল বাহেরের ছেলে মো. আব্দুল আজিম প্রাং (৩১), সলঙ্গা থানার চকনিহাল গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মো. মনিরুজ্জামান সরকার (৪৪)।

নিহত অটোচালক আমিরুল ইসলাম সলঙ্গা থানার অলিদহ গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা, সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, “অটোচালক আমিরুল ৫ আগস্ট দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের খোঁজাখুঁজি শেষে সলঙ্গা থানায় জিডি করা হয়। প্রায় আড়াই মাস পর ১৮ অক্টোবর বিকেলে সলঙ্গার থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চক নিহাল গ্রামে ডোবায় কচুরিপানার নিচ থেকে তার মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হয় তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করেন এবং লুট হওয়া অটোভ্যানের মালামালও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সলঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে বিএনপি নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিটি পাওয়ার পর ওই...

নওগাঁয় মাদকসেবীদের আস্তানায় অভিযান, গ্রেপ্তার ৪

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামে মাদকসেবীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের...

Related Articles

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আল আমিন খোকন, রাজবাড়ী রাজবাড়ী সদর থানার একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত ও...

১০ হাজার টাকার জন্য অটোরিকশাচালক হত্যা, গ্রেপ্তার ৬

এমরান হোসেন, জামালপুর জামালপুরে অটোরিকশাচালক নায়েব আলীকে হত্যা করে তাঁর মরদেহ একটি...

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার...

মোংলায় ২২১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাটের মোংলায় উপকূলীয় অঞ্চলের ২২১ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে...