Home আন্তর্জাতিক কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০
আন্তর্জাতিকদুর্ঘটনা

কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০

Share
Share

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এলগেও মারাকোয়েতের চেসোঙ্গোচ জেলার পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত এবং আরও ৩০ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে রিফ্ট ভ্যালি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের পর আহত ৩০ জনকে হেলিকপ্টারে উদ্ধার করে নিকটবর্তী এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তীব্র বৃষ্টিপাত ও ধসে পড়া সড়ক নেটওয়ার্কের কারণে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। স্থানীয় বাসিন্দা স্টিফেন কিটোনি সিটিজেন টেলিভিশনকে জানান, “শুক্রবার রাতে আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ প্রবল শব্দে ঘুম ভেঙে যায়। বুঝে ওঠার আগেই পাহাড়ের মাটি নেমে আসে। আমি স্ত্রী ও সন্তানকে নিয়ে কোনোমতে দৌড়ে বাঁচতে পেরেছি।”

রিফ্ট ভ্যালি অঞ্চলের এক হাজারেরও বেশি ঘরবাড়ি ধসে পড়েছে এবং যোগাযোগব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। চেসোঙ্গোচে ভূমিধস নতুন নয়। ২০১০ ও ২০১২ সালের বর্ষাকালেও এই জেলায় বড় ধরনের ভূমিধসে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে বন্যায় পুরো একটি শপিং সেন্টার ভেসে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃষ্টিপাত বন্ধ হলে এবং বিকল্প রাস্তায় প্রবেশাধিকার পাওয়া গেলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।
তথ্যসূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে ‘কিং সাইকো’ গ্যাংয়ের নেতা বিশাল গ্রেপ্তার

জামালপুর শহরে কিশোর গ্যাং ‘কিং সাইকো’র নেতা বিশালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ফৌজদারি মোড়ের বালুর মাঠ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা...

শ্রীপুরে ট্রান্সফরমার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক

গাজীপুরের শ্রীপুরে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর আটকে পড়েন এক যুবক। দেড় ঘণ্টার চেষ্টায় তাঁকে জীবিত উদ্ধার করেন...

Related Articles

মানত শেষে স্ত্রী এসে দেখেন ঘরে স্বামী ও দুই সন্তানের মরদেহ

  চট্টগ্রামের বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানের জন্য মানত করতে গিয়ে মসজিদে গিয়েছিলেন...

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্য জয় করতে হাজারো বানর নিয়ে গবেষণা

মৃত্যু কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে জয় করে অন্তত ১৫০ বছর বেঁচে থাকা...

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিল ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন

  যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার...

;