Home আন্তর্জাতিক কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০
আন্তর্জাতিকদুর্ঘটনা

কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০

Share
Share

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এলগেও মারাকোয়েতের চেসোঙ্গোচ জেলার পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত এবং আরও ৩০ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে রিফ্ট ভ্যালি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের পর আহত ৩০ জনকে হেলিকপ্টারে উদ্ধার করে নিকটবর্তী এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তীব্র বৃষ্টিপাত ও ধসে পড়া সড়ক নেটওয়ার্কের কারণে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। স্থানীয় বাসিন্দা স্টিফেন কিটোনি সিটিজেন টেলিভিশনকে জানান, “শুক্রবার রাতে আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ প্রবল শব্দে ঘুম ভেঙে যায়। বুঝে ওঠার আগেই পাহাড়ের মাটি নেমে আসে। আমি স্ত্রী ও সন্তানকে নিয়ে কোনোমতে দৌড়ে বাঁচতে পেরেছি।”

রিফ্ট ভ্যালি অঞ্চলের এক হাজারেরও বেশি ঘরবাড়ি ধসে পড়েছে এবং যোগাযোগব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। চেসোঙ্গোচে ভূমিধস নতুন নয়। ২০১০ ও ২০১২ সালের বর্ষাকালেও এই জেলায় বড় ধরনের ভূমিধসে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে বন্যায় পুরো একটি শপিং সেন্টার ভেসে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃষ্টিপাত বন্ধ হলে এবং বিকল্প রাস্তায় প্রবেশাধিকার পাওয়া গেলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।
তথ্যসূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বোন খুন করে রোলেক্স আত্মসাৎ: নারীর যাবজ্জীবন সাজা

ন্যান্সি পেক্সটন নিজের বোনকে হত্যা করে তাঁর রোলেক্স ঘড়ি নিয়ে নেওয়ার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। লন্ডনের কেন্দ্রীয় ফৌজদারি আদালত ওল্ড বেইলি-তে বিচার...

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মিত্রদের রক্ষা করতে পারছে না: খামেনি

মোজতবা খামেনি মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র-এর সামরিক ঘাঁটিগুলো তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিতে এসব ঘাঁটির...

Related Articles

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ পেন্টাগনের: ট্রাম্প-মেৎর্স দ্বন্দ্বে টালমাটাল ন্যাটো জোট

দীর্ঘদিনের ঘনিষ্ঠ ন্যাটো মিত্র জার্মানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে দেশটি...

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলি বিমান হামলা: শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই লেবাননের বিভিন্ন অঞ্চলে...

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে মাওলানা তৌসিফ রেজা নামক এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন...

ট্রেন থেকে ফেলে ইমাম হত্যা, অডিওতে নির্যাতনের অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে এক মসজিদের ইমামকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ...