Home ধর্ম ও জীবন ইসলাম কোরআনের হাফেজা যমজ বোনের এইচএসসিতেও চমক
ইসলামউচ্চ মাধ্যমিকজাতীয়ধর্ম ও জীবনশিক্ষা

কোরআনের হাফেজা যমজ বোনের এইচএসসিতেও চমক

Share
Share

সদ্য ঘোষিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন কোরআনের হাফেজা যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা। এর আগেও তারা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন।

শুধু সাধারণ শিক্ষায় নয়, ধর্মীয় শিক্ষায়ও তারা সমানভাবে পারদর্শী। পবিত্র আল কোরআনের ৩০ পারা হিফজ করেছেন এই দুই বোন। তাদের এই দ্বিগুণ কৃতিত্বে আনন্দে ভাসছেন পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সৌদি প্রবাসী হাফেজ আবু দাউদের দুই মেয়েই পড়াশোনায় ও চরিত্রে উদাহরণ হয়ে উঠেছেন। তারা চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

বাবা সৌদি আরবে থাকায় ছোটবেলা থেকেই তারা রায়পুরে নানার বাড়িতে মা সালমা আক্তারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, ১৮ বছর বয়সে তারা প্রায় দেড় বছরের পরিশ্রমে সম্পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করেন, তাদের চাচা হাফেজ মশিউর রহমানের কাছে হিফজ সম্পন্ন করেন।

গৃদকালিন্দিয়া হাজরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন, “আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো এবং পড়া আয়ত্ত করতো খুব দ্রুত। প্রতিটি ক্লাসেই তারা শীর্ষ অবস্থান ধরে রেখেছে।” শুধু শিক্ষায় নয়, ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা অসংখ্য পুরস্কারও অর্জন করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংগ্রাম পেরিয়ে হলিউড জয়, আজ ডোয়াইন জনসনের জন্মদিন

অ্যাকশন, ক্যারিশমা ও অবিশ্বাস্য পরিশ্রম—এই তিনের অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এক তারকার নাম Dwayne Johnson। বিশ্বজুড়ে ‘দ্য রক’ নামে পরিচিত এই তারকার আজ...

ইরানি তেল নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের নিষেধাজ্ঞা পাল্টাপাল্টি উত্তেজনা

ইরানি তেল কেনার অভিযোগে চীনের পাঁচটি তেল শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা কার্যকর ঠেকাতে আইনি নির্দেশনা জারি করেছে বেইজিং। শনিবার...

Related Articles

মুক্তাগাছায় স্কুলছাত্রকে পিটিয়ে ও কমলনগরে কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

দেশের পৃথক দুটি জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে এক স্কুলছাত্র ও এক কলেজছাত্রীর...

ঢাবি ছাত্রী মাহজাবিনের আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর...

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো...

মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী গুলির ঘটনায় হাসিনাসহ ৪০ জনের অভিযোগপত্র দাখিল

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায়...