Home জাতীয় অপরাধ নবীনগরে বন্ধুকে গলা কেটে হত্যা, ঘাতক গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নবীনগরে বন্ধুকে গলা কেটে হত্যা, ঘাতক গ্রেফতার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘনিষ্ঠ বন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন খাইরুল আমিন (২৫) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উমর হাসান (২৩) মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক খাইরুল আমিনকে গ্রেফতার করেছে। তিনি একই গ্রামের পশ্চিমপাড়ার চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উমর ও খাইরুল শৈশবের বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে খাইরুল সিঁদ কেটে উমরের ঘরে ঢোকে। এরপর ধারালো দা দিয়ে উমরের ঘাড় ও হাতে একাধিক কোপ দেয় এবং গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। এ সময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে গেলে খাইরুল তাকে কোপ মেরে আহত করে পালিয়ে যায়।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যেই ঘাতক খাইরুল আমিনকে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে খাইরুল বন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।” নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

বেকারত্ব বেশি থাকলে শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে লাভ কী: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকার বিপুল অর্থ ব্যয় করার পরও বেকারত্বের হার বেশি...

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, এসআইকে প্রত্যাহার

বগুড়ার শিবগঞ্জে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের...

চীনে চাকরির প্রলোভনে আটকে রাখা ১২ নারী উদ্ধার

চীনে উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে আটকে রাখা...

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপিপুত্রের তিন দিনের রিমান্ড

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ...

;