Home জাতীয় অপরাধ মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় ১৯০ ভরি উদ্ধার, আটক ৪
অপরাধআইন-বিচারজাতীয়

মালিবাগে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় ১৯০ ভরি উদ্ধার, আটক ৪

Share
Share

রাজধানীর মালিবাগের আলোচিত শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে পরিচালিত অভিযানে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে শম্পা জুয়েলার্সের বলে শনাক্ত বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যার মধ্যে প্রায় ১৯০ ভরি রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতার চারজনই পেশাদার ও সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জুয়েলারি দোকানে নজরদারি চালিয়ে আসছিল এবং সুযোগ বুঝে মালিবাগের ফরচুন শপিং মলে এই বড় চুরির ঘটনা ঘটায়।

দোকান মালিকের অভিযোগ অনুযায়ী, গত ৮ অক্টোবর গভীর রাতে চোরেরা দোকানের তালা ভেঙে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা দুই ব্যক্তি দোকানের ভল্ট ও ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার লুট করছে। ঘটনার পর র‍্যাব, ডিবি ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

ডিবি কর্মকর্তারা জানান, শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে গ্রেফতার চার সদস্যের পরিচয়, চুরির পরিকল্পনা এবং উদ্ধারকৃত স্বর্ণের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এছাড়া চক্রের আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করা হয়েছে, যাদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ ঘটনার দ্রুত তদন্ত ও স্বর্ণ উদ্ধারের দাবি জানিয়েছিল। ডিবির সফল অভিযানে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দোকান মালিকের দাবি, চুরি হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউরোপের বাইরেও তরুণদের বিক্ষোভ ছড়াচ্ছে, নতুন করে যোগ হচ্ছে জার্মানি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি, শিক্ষা ও রাজনৈতিক অধিকারের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ফ্রান্স, সার্বিয়া, তিউনিসিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলায় বিক্ষোভের...

এক টাকায় চারটি লাউ, লোকসানে বাগান কেটে ফেলছেন কৃষকেরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে...

Related Articles

জাপানি মন্ত্রীর হ্যান্ডশেকের জবাবে মার্জিত সৌজন্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের রাষ্ট্রীয় জাপান সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের...

টিকটক করতে গিয়ে শ্যালিকা-দুলাভাইয়ের প্রেম, বোনের সম্মতিতে বিয়ে—অতঃপর অবাঞ্ছিত ঘোষণা

টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং...

;