Home জাতীয় বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোক করে মেট্রোরেলেই নিভল বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রাণ
জাতীয়

বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোক করে মেট্রোরেলেই নিভল বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রাণ

Share
Share

রাজধানীর মেট্রোরেলে যাত্রাপথে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ নাজিবুর রহমান। গত ২৪ অক্টোবর শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

মৃত্যুর আগে অসুস্থ বোধ করে আশপাশের যাত্রীদের কাছে বসার জায়গা চেয়েছিলেন তিনি। তবে তাঁকে কেউ বসার সুযোগ দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর ঘটনা তুলে ধরে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে নাকিবুর রহমান লেখেন, গত ২৪ অক্টোবর দুপুরে তাঁর বাবা মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছে স্ট্রোকে আক্রান্ত হন। দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি নিচে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই মারা যান।

নাকিবুর রহমান আরও লেখেন, বাবার মৃত্যু মেনে নেওয়া তাঁর জন্য কষ্টকর। তবে এ ঘটনায় কারও প্রতি তাঁর রাগ বা অভিমান নেই।

মেট্রোরেলে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত আসন থাকলেও অনেক প্রবীণকে দাঁড়িয়ে যাতায়াত করতে দেখা যায় বলে অভিযোগ করেন তিনি।

বয়স্ক ও প্রবীণ নাগরিকদের প্রতি সহানুভূতিশীল আচরণের আহ্বান জানিয়ে নাকিবুর রহমান লেখেন, চলাফেরার সময় প্রবীণদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা উচিত। আজ যাঁকে উপেক্ষা করা হচ্ছে, তিনি নিজের বাবা না হলেও অন্য কারও বাবা।

তবে বাবার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মেট্রোরেলে যাতায়াতের নিয়মকানুন নিয়ে বিতর্ক সৃষ্টি করা কিংবা কাউকে দোষারোপ না করার অনুরোধ জানিয়েছেন তিনি। চলাচলের সময় আশপাশের মানুষের স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বানও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, গ্রেপ্তার ‘পাতানো মামা’

জামালপুরের মেলান্দহে বিয়ের ১৯ দিনের মাথায় বিএনপি নেতা সুজন মণ্ডলের স্ত্রী সুমি আক্তারকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এমদাদুল হক অরচন নামের এক ব্যক্তির...

অচেতন করে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়াতেন মাদরাসাশিক্ষক

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর...

Related Articles

বেকারত্ব বেশি থাকলে শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে লাভ কী: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকার বিপুল অর্থ ব্যয় করার পরও বেকারত্বের হার বেশি...

বুড়িচংয়ে যুবলীগ নেতার সারের ডিলারশিপ, বিএনপির তৃণমূলে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম সারের ডিলারশিপ...

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে...

‘১০ বিয়ে করলেও হৃদয়কেই চাই’, প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে ১৬ বছর বয়সী...

;