Home জাতীয় তারেক রহমানের অসুস্থতার খবর মিথ্যা ও বিভ্রান্তিমূলক: বিএনপি
জাতীয়বিএনপিরাজনীতি

তারেক রহমানের অসুস্থতার খবর মিথ্যা ও বিভ্রান্তিমূলক: বিএনপি

Share
Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ—এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিমূলক বলে দাবি করেছে দলটি। শনিবার (১১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে বিএনপির মিডিয়া সেল জানায়, “কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত তারেক রহমানের অসুস্থতার খবরের কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ নির্জলা মিথ্যাচার।”

বিবৃতিতে আরও বলা হয়, “তারেক রহমান সম্পূর্ণ সুস্থ আছেন এবং দলের কর্মকাণ্ড পরিচালনায় প্রতিদিনের মতোই সক্রিয় রয়েছেন। পতিত স্বৈরাচারের প্রেতাত্মা ও চিহ্নিত কুচক্রী মহল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে।” বিএনপির পক্ষ থেকে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের সতর্ক করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন বলেন, “তারেক রহমান অসুস্থ—এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন। সাংবাদিকদের আমরা অনুরোধ করছি, কোনো খবর প্রচারের আগে সেটির সঠিকতা যাচাই করতে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জবিতে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার ৬ সাংবাদিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট ভয়াবহ সংঘর্ষ ও উত্তেজনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর হামলার শিকার হয়েছেন পেশাগত দায়িত্বে...

ধ্বংসস্তূপ থেকে তিন বছর পর ১১২ মরদেহ উদ্ধার, গাজায় বৃহত্তম গণজানাজা অনুষ্ঠিত

দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গাজা উপত্যকায় উদ্ধার করা হলো ১১২ জন নিরীহ ফিলিস্তিনির খণ্ড-বিখণ্ড মরদেহ। ইসরায়েলি হামলায় প্রাণ হারানো একই পরিবারের...

Related Articles

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস: বন্যার আশঙ্কায় নিম্নাঞ্চল

উজানে ভারী বৃষ্টিপাত এবং দেশের ভেতরের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধির ফলে রংপুর,...

ওনারা ক্ষমতার টেবিলে বসেন, চোখ হারায় আলিফের মতো কর্মীরা: তাসনিম জারা

কেন্দ্রীয় রাজনীতির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তৃণমূলের রক্তক্ষয়ী রাজনীতির বৈপরীত্য তুলে ধরে কড়া...

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো...

শেখ হাসিনা দেশে ফিরলে তার সাথে কি ঘটবে, জানালেন সোহেল তাজ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার যে বক্তব্য...