Home আন্তর্জাতিক ট্রাম্প কেন নোবেল পেলেন না, যা জানাল নোবেল কমিটি
আন্তর্জাতিক

ট্রাম্প কেন নোবেল পেলেন না, যা জানাল নোবেল কমিটি

Share
Share

বিশ্বের কয়েকটি রক্তক্ষয়ী সংঘাত থামানোর দাবি তুলে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য হিসেবে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ বছর পুরস্কারটি গিয়েছে ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর হাতে—এরপর থেকেই প্রশ্ন উঠেছে, কেন ট্রাম্পকে বিবেচনা করা হয়নি।

নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রাইডেনস জানিয়েছেন, পুরস্কার ঘোষণার আগে প্রচারণা বা গণমাধ্যমের চাপ নতুন কিছু নয়। প্রতি বছরই বিভিন্ন ব্যক্তি ও সংগঠন কমিটির কাছে আবেদন ও সুপারিশ পাঠায়। তবে এসব কোনোভাবেই কমিটির সিদ্ধান্তকে প্রভাবিত করে না। তিনি বলেন, “আমরা কেবল আলফ্রেড নোবেলের নির্দেশনা ও নীতিকে অনুসরণ করি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটিই একমাত্র মাপকাঠি।”

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প নিজ দাবিতে বলেন, তিনি “বিশ্বব্যাপী আটটি রক্তক্ষয়ী সংঘাত থামিয়েছেন” এবং এজন্যই তিনি নোবেল পাওয়ার যোগ্য। তবে নোবেল কমিটির অবস্থান স্পষ্ট—রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত প্রচারণার ভিত্তিতে নয়, কার্যকর শান্তি প্রতিষ্ঠায় অবদানই তাদের মূল্যায়নের মূল মানদণ্ড।

বিশ্লেষকদের মতে, নোবেল পুরস্কারের ইতিহাসে এর আগে বহুবার রাজনৈতিক চাপ, প্রচারণা ও বিতর্ক দেখা গেছে, তবু কমিটি বারবার জানিয়েছে—তাদের সিদ্ধান্ত একান্তই স্বাধীন ও নীতিনিষ্ঠ।
তথ্যসূত্র: বিবিসি, এএফপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;