Home আঞ্চলিক কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ
আঞ্চলিকজাতীয়

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

Share
Share

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার সূর্যোদয় পয়েন্টে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট ও লাল রঙের শার্ট।

নৌপুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন,“স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গঙ্গামতি চরের কাছ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে ভেসে এসে তীরে আটকে গেছে।”

স্থানীয় দোকান ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, “সকালে দোকান খুলতে গিয়ে দেখি সৈকতের ধারে মরদেহটি ভেসে আছে। পরে পুলিশে খবর দিই।”

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন,“গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি কয়েক দিন আগে সাগরে পড়ে বা নিখোঁজ হওয়ার পর ভেসে এসেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে এ...

শেরপুরে অভিযানে ২৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, শেরপুর শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ২৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে...

Related Articles

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...

দায়িত্বে ফিরলেন দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক হীরা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক (সাচিবিক বিদ্যা...

জামালপুরে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর  জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ...