Home আন্তর্জাতিক ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯
আন্তর্জাতিকদুর্ঘটনা

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯

Share
Share

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের সেবু প্রদেশের বোগো নগরীর উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভয়াবহ কম্পনে বহু ভবন ধসে পড়ে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবুর উত্তরাঞ্চল, বিশেষ করে সান রেমিজিও এলাকা। স্থানীয় প্রশাসন এলাকাটিকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছে এবং সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে জরুরি সেবা সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ভারী যন্ত্রপাতির জরুরি সহায়তা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে স্থানীয় প্রশাসন।ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর সচল থাকলেও আহতদের ঢল নামায় হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা চাপের মুখে পড়েছে।

দেশের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাজানিয়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে যাতে দুর্গতদের পাশে দাঁড়ানো যায়। ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে ফিলিপাইনের আবহাওয়া ও ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টিএসসি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থী আটক, শাহবাগ থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি এলাকা থেকে এক শিক্ষার্থীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।...

ঢাবির শাহনেওয়াজ হলের সামনে গুলির ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

ঢাবির হলের সামনে গুলি নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি হাজারিবাগের বাসিন্দা নাইম আহমেদ টিটোন। তবে পুরোপুরি নিশ্চিত...

Related Articles

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই...

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের...

ইসরায়েলের এফ-৩৫ এর ককপিট ভিডিও ঘিরে নতুন উত্তেজনা

ইসরায়েল প্রথমবারের মতো তেহরানের আকাশে উড্ডয়নরত একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ককপিট থেকে ধারণ...