Home আন্তর্জাতিক অস্কারে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’
আন্তর্জাতিকজাতীয়বিনোদন

অস্কারে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’

Share
Share

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) বাংলাদেশের পক্ষ থেকে এবার মনোনীত হয়েছে লীসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। এটি ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’। কমিটির সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ছবির নাম ঘোষণা করেন।

এবার অস্কারে মনোনয়নের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—
• সাবা (পরিচালক: মাকসুদ হোসাইন)
• বাড়ির নাম শাহানা (পরিচালক: লীসা গাজী)
• নকশিকাঁথার জমিন (পরিচালক: আকরাম খান)
• প্রিয় মালতী (পরিচালক: শঙ্খ দাশগুপ্ত)
• ময়না (পরিচালক: মনজুরুল ইসলাম মেঘ)

কমিটির সদস্যরা ২৪ ও ২৫ সেপ্টেম্বর স্ক্রিনিং শেষে চূড়ান্তভাবে *‘বাড়ির নাম শাহানা’*কেই মনোনীত করেন। বিষয়বস্তু, নির্মাণশৈলী ও আন্তর্জাতিক মান—সব দিক বিবেচনায় ছবিটি উপযুক্ত বলে সর্বসম্মত মত দেন তারা।

অস্কার বাংলাদেশ কমিটির সদস্যরা ছিলেন- সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন।

লীসা গাজীর নির্মিত ছবিটি প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ এবং গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। কমিটির আশা, ‘বাড়ির নাম শাহানা’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপন করবে।

অস্কারে বাংলাদেশি সিনেমার এই অংশগ্রহণকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন এবং মনে করছেন এটি ভবিষ্যতে দেশীয় চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আট বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

দেশের আটটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘ওয়েদার অবজারভেশন টিম’। সোমবার (৪...

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি সোমবার...

Related Articles

কাতারের আকাশসীমার কাছে মার্কিন রিফুয়েলিং বিমান, রহস্যমই নিখোঁজ

কাতারের আকাশসীমার কাছাকাছি পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান বোয়িং...

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা

ইরান সংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি-তে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা...

অ্যাটলান্টিক মহাসাগরে আটকে ক্রুজ জাহাজে আতঙ্ক, হান্টাভাইরাসে মৃত্যু ৩

আটলান্টিক মহাসাগরের কেপ ভার্দে উপকূলের কাছে আটকে পড়া বিলাসবহুল ক্রুজ জাহাজ এমভি...

হাম প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি

দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য...