Home আন্তর্জাতিক জুবিন গার্গের মৃত্যু: ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গ্রেপ্তার
আন্তর্জাতিক

জুবিন গার্গের মৃত্যু: ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গ্রেপ্তার

Share
Share

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান এই খ্যাতিমান গায়ক। ঘটনার পর বিশেষ তদন্ত কমিটি গঠন করা হলে প্রথম গ্রেপ্তার হিসেবে উঠে আসে শেখরজ্যোতির নাম।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আসামের গরিগাঁওয়ের নিজ বাড়ি থেকে শেখরজ্যোতিকে আটক করে পুলিশ। তদন্ত সূত্রে জানা গেছে, শেখরজ্যোতির আমন্ত্রণেই জুবিন ওইদিন ডাইভিংয়ে অংশ নেন। কিন্তু পানিতে নামার পর আর তীরে ফিরতে পারেননি তিনি।

একই দিনে সিঙ্গাপুরের নর্থ–ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি চালিয়েছে তদন্ত কর্মকর্তারা। তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই আটক করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ।

গত ২০–২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ–ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল জুবিন গার্গের। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগের দিনই তার মৃত্যু ঘটে। যদিও গায়কের মৃগী রোগের ইতিহাস ছিল, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এই গ্রেপ্তারি ঘটনায় ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...

জাতিসংঘে ভাষণের পরই যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহু

আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে অত্যন্ত দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কে...

Related Articles

ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলি বাহিনীর তীব্র কড়াকড়ি, স্থবির জীবনযাত্রা

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা এবং এর পার্শ্ববর্তী বিস্তৃত অঞ্চলে ফিলিস্তিনি নাগরিকদের চলাচলের...

শচীনের চেয়েও প্রতিভাবান সেই বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে!

একসময় যাকে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চেয়েও প্রতিভাবান ব্যাটার হিসেবে বিবেচনা করা...

ডিআর কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) সেনাবাহিনীর একটি বিয়োগান্তক বিমান দুর্ঘটনায় অন্তত ১৭...

গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পূর্ণ কর্তৃত্ব দাবি চীনের, জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের তাগিদ

চলমান বৈশ্বিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনের সার্বিক শাসনভার এবং গাজার...

;