Home আন্তর্জাতিক মোবাইল ফোনে ট্র্যাক হলেও নামাজে বেঁচে গেলেন হামাস নেতারা
আন্তর্জাতিক

মোবাইল ফোনে ট্র্যাক হলেও নামাজে বেঁচে গেলেন হামাস নেতারা

Share
Share

কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির কয়েকজন শীর্ষ নেতা। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট ও জুইশ ক্রনিকালস জানিয়েছে, হামাস নেতাদের মোবাইল ফোন ট্র্যাক করে হামলার চেষ্টা করা হয়। কিন্তু তারা ফোন রেখে অন্যত্র নামাজ পড়তে যাওয়ায় মূল ভবনে উপস্থিত ছিলেন না।

প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করার জন্য একটি আবাসিক ভবনে অবস্থান করছিলেন হামাসের রাজনৈতিক প্রধান খলিল আল হায়াসহ কয়েকজন নেতা। মঙ্গলবার একাধিকবার সেই ভবনে বিমান হামলা চালানো হয়। ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও হামাস নেতারা প্রাণে বেঁচে যান।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলি গোয়েন্দারা মোবাইল ফোনের অবস্থান ট্র্যাক করে মিসাইল হামলা চালায়। কিন্তু নেতারা নামাজের জন্য অন্যত্র অবস্থান করায় সরাসরি ক্ষতির শিকার হননি। আশার্ক আল আওসাত জানিয়েছে, হামাস নেতারা মূল ভবনে ছিলেন না বলেই বেঁচে গেছেন। জুইশ ক্রনিকালসও একই তথ্য প্রকাশ করেছে।

এ ধরনের হামলা নতুন নয়। এর আগে ইরানে শীর্ষ হামাস নেতা ও ইরানি কর্মকর্তাদের ওপর একই কৌশলে প্রাণঘাতী হামলা চালিয়েছিল ইসরায়েল। এবার কাতারেও একই কৌশল প্রয়োগ করা হলেও হামাস নেতারা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরি, বাংলাদেশীদের জন্য বড় সুযোগ

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে।...

যুক্তরাজ্যে বাড়িতে আগুনে মা ও তিন সন্তানের মৃত্যু

যুক্তরাজ্যের মার্সিসাইডে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে এক মা ও তাঁর তিন সন্তানের মৃত্যু...

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

;