Home জাতীয় আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি
জাতীয়

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

Share
Share

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী নিবন্ধিত ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে। বৃহস্পতিবার বাসসের প্রতিবেদনে জানানো হয়, চলতি মাসের ৮ তারিখ টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বিদেশে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি প্রবাসীদের আহ্বান জানান, আগামী জাতীয় নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করতে। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং দেশের নির্বাচনী প্রক্রিয়ার সার্বিক চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রবাসীরা নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান কানাডা সফরে এসে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ার জন্য। কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন এবং মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে যোগ দেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;