Home জাতীয় জয় নিয়ে আশাবাদী ডাকসুর ভিপি প্রার্থী উমামা ফাতেমা
জাতীয়রাজনীতি

জয় নিয়ে আশাবাদী ডাকসুর ভিপি প্রার্থী উমামা ফাতেমা

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উমামা। তিনি বলেন, “আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে।”

ভোটারদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “ভোটারদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে উমামা জানান, “পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। সবাই আসছে, ভোট দিচ্ছে। আমরা চাই এভাবেই যেন সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলতে থাকে।”

প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। তারা ডাকসুর ২৮টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭১ জন প্রার্থীর মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করবেন।
ভোট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে, যেখানে রয়েছে ৮১০টি বুথ। সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং তা সাংবাদিক ও পোলিং এজেন্টদের সামনে উন্মুক্ত করা হয়। এবারই প্রথমবারের মতো হলের বাইরে কেন্দ্রীয়ভাবে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে।

শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন রয়েছে দুই হাজারের বেশি পুলিশ সদস্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিঘ্নের আশঙ্কা নেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...