Home জাতীয় অপরাধ নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন

Share
Share

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা-
• মো. জুয়েল ও জাহের আলী (পিতা: শুকুর আলী, আরজী নওগাঁ মণ্ডলপাড়া)
• সুরুজ মিয়া (পিতা: হাসান মিয়া, আরজী নওগাঁ উত্তরপাড়া)
• রতন মণ্ডল (পিতা: আব্দুস সাত্তার, চকপ্রসাদ এলাকা)
• সাইফুল ইসলাম (পিতা: বেদারুল ইসলাম, উত্তরপাড়া পবা মসজিদ এলাকা)
• আব্দুর রশিদ (পিতা: মৃত শাহজাহান, খানপুর, দুপচাচিয়া, বগুড়া)
তাদের মধ্যে জাহের আলী পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় নিজের অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি ভজন দেবনাথ সজল। পরদিন সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে কচুরি পানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ভূপেন্দ্রনাথ দেবনাথ বাদী হয়ে নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় অভিযুক্ত সান্তাহারের আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুনছুর আলী রায়কে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিলেন শিবির নেতাকর্মীরা

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮...

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের

ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে অভিহিত করে দেশটির বিরুদ্ধে মুসলিম বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার...

Related Articles

এসএসসিতে এবার ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী: কমলো পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সার্বিক ফলাফলে...

সৌদির সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের ১৫ জনই নওগাঁ, নাটোর ও রাজশাহীর বাসিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারানো...

ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৪

ব্রাজিলের বিখ্যাত পর্যটন নগরী রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি ভ্রমণকারী...

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র...