Home জাতীয় অপরাধ নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নওগাঁয় অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন

Share
Share

নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা-
• মো. জুয়েল ও জাহের আলী (পিতা: শুকুর আলী, আরজী নওগাঁ মণ্ডলপাড়া)
• সুরুজ মিয়া (পিতা: হাসান মিয়া, আরজী নওগাঁ উত্তরপাড়া)
• রতন মণ্ডল (পিতা: আব্দুস সাত্তার, চকপ্রসাদ এলাকা)
• সাইফুল ইসলাম (পিতা: বেদারুল ইসলাম, উত্তরপাড়া পবা মসজিদ এলাকা)
• আব্দুর রশিদ (পিতা: মৃত শাহজাহান, খানপুর, দুপচাচিয়া, বগুড়া)
তাদের মধ্যে জাহের আলী পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় নিজের অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি ভজন দেবনাথ সজল। পরদিন সকালে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে কচুরি পানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ভূপেন্দ্রনাথ দেবনাথ বাদী হয়ে নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় অভিযুক্ত সান্তাহারের আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুনছুর আলী রায়কে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

আজ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার দিন...

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির এক নেতাকে কুপিয়ে হাত ও পায়ের...

;