Home আঞ্চলিক সৌদিতে মাথায় কাঁচ পড়ে প্রাণ গেল চট্টগ্রামের যুবকের
আঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

সৌদিতে মাথায় কাঁচ পড়ে প্রাণ গেল চট্টগ্রামের যুবকের

Share
Share

সৌদি আরবে কাজ করার সময় মাথায় কাঁচ পড়ে মোহাম্মদ ওমর ফারুক (২৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের হাঙ্গরকুল কইল্ল্যা বলী পাড়ার মোহাম্মদ ইউছুফের ছেলে। পরিবারের স্বপ্ন পূরণ করতে মাত্র এক বছর আগে জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান তিনি। স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে দাম্মামে একটি দালানে নির্মাণকাজ করার সময় হঠাৎ ওপরে থেকে একটি বড় কাঁচ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ওমর ফারুকের বাবা মোহাম্মদ ইউছুফ ও অন্যান্য স্বজনরা জানান, জীবিকার প্রয়োজনে বিদেশে গেলেও এমন মর্মান্তিক পরিণতি হবে, তা কেউ কল্পনাও করেননি।

ঢেমশা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আহমদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। একটি তরুণ জীবন এভাবে ঝরে গেল। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।” নিহতের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। এ বিষয়ে দূতাবাস ও কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী আটক

মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীকে গাঁজা সরবরাহের চেষ্টা করেন স্বামী। এসময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম...

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার এক পলাতক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট চারজনকে আটক করেছে...

Related Articles

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন)...

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...