Home জাতীয় জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান
জাতীয়

জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

Share
Share

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামীকাল ১২ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য অধ্যাপক আজম খান বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. মো. আজম খান বর্তমানে অর্থনীতি বিভাগে কর্মরত আছেন। প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম তদারক করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মর্মান্তিক মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের ভয়াবহ হামলা থেকে সন্তানকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান (৫৫) নামের এক প্রবীণ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর...

এসএসসির ফল নেওয়া হলো না মাগুরার প্রদীপের

ফল প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে মাগুরার মহম্মদপুরে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রদীপ কুমার (১৯) নামের এক এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায়...

Related Articles

সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী, জানালেন আসল সত্য

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অমর জুটি সালমান শাহ ও শাবনূরকে ঘিরে গত তিন...

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রস্তুতি শুরু সংসদে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ। এর অংশ হিসেবে...

সমতার ভিত্তিতে গড়ে উঠবে সম্পর্ক: যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বি-পাক্ষিক কূটনীতি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অংশ হিসেবে...

ডিইপিজেডে ৪২৪ কিলোওয়াটের রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড

সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (কেডব্লিউপি)...