Home জাতীয় ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ
জাতীয়

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ

Share
Share

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় বাদ পড়া এবং পাশের নান্দাইল উপজেলার কয়েকজন প্রার্থীও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় প্রার্থীরা। এতে যোগ্য ও স্থানীয় প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে দাবি তাদের।

উপজেলা সূত্রে জানা গেছে, ১২৬ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। গত সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নির্ধারিত ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশের পর অনিয়মের অভিযোগ ওঠে।

অভিযোগকারীদের দাবি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ না নেওয়া এবং ব্যবহারিক পরীক্ষার তথ্য জমা না দেওয়া কয়েকজন প্রার্থীও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। এমনকি নান্দাইল উপজেলার বাসিন্দাদের কয়েকজনও শ্বশুরবাড়ির সূত্রে ঈশ্বরগঞ্জের প্রার্থী হিসেবে তালিকায় স্থান পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, লিখিত, মৌখিক ও ব্যবহারিক—তিন ধাপেই অংশ নিয়ে উত্তীর্ণ অনেক প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

জাটিয়া ইউনিয়নের এক প্রার্থী বলেন, তিনি তিনটি পরীক্ষাতেই অংশ নিয়েছেন। এরপরও তাকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। অথচ লিখিত পরীক্ষায় বাদ পড়া মশিউর রহমান ভূঁইয়া উজ্জ্বল নামের এক প্রার্থী চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন বলে দাবি করেন তিনি।

আঠারবাড়ী ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্থানীয় শিক্ষিত তরুণদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও ঈশ্বরগঞ্জের স্থানীয়দের বাদ দিয়ে নান্দাইলের কয়েকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল অভিযোগগুলো তদন্ত করে নিয়োগপ্রক্রিয়া যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে পুনরায় স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;