Home আঞ্চলিক পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ও মসজিদের খতিব নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ও মসজিদের খতিব নিহত

Share
Share

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জামায়াতে নেতা ও স্থানীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম (৪৭) নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি মইয়াদিয়া বায়তুল সালাত জামে মসজিদের খতিব ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষ করে তিনি মোটরসাইকেলে পেকুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গোঁয়াখালী–সিরাদিয়া সড়কের বাইম্যাখালী তিন রাস্তা মোড়ে হঠাৎ দ্রুতগামী আরেকটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তবে হাসপাতালে নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

পেকুয়ার গোঁয়াখালী এলাকার বাসিন্দা আজিজুল হক বলেন, “তিনি ছিলেন বিনয়ী ও সহজ-সরল মানুষ। মসজিদে খতিবের দায়িত্ব পালন করতেন, আবার সমাজের প্রতিও দায়িত্বশীল ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন সৎ নেতাকে হারালাম।”

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এলাকার একজন গুরুত্বপূর্ণ মানুষ। পাঁচ সন্তানের জনক ছিলেন তিনি।”

পেকুয়া থানার এক পুলিশ কর্মকর্তা জানান, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। ধাক্কা দেওয়া মোটরসাইকেল ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। “আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত জাহাঙ্গীর আলমের জানাজা তার গ্রামের মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক সহকর্মী, মসজিদ কমিটির সদস্য ও গ্রামবাসী সবাই সেখানে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

;