Home আঞ্চলিক কুড়িগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুড়িগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Share
Share

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে মজনু মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজিবপুর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকার দক্ষিণ দাগ মাঠে পাট কাটতে গেলে সাপে কামড় দেয় তাকে।

স্থানীয় ও প‌রিবার সূ‌ত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পাটক্ষেতে কাজ করার সময় বিষধর একটি সাপ কামড় দেয় মজনুকে। কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যান। পরে সাপটিকে একটি গর্তে ঢুকতে দেখে মজনু সেটির গর্ত খুঁড়ে মেরে ফেলেন।

দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তখন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ময়মনসিংহে নেয়ার পথেই মৃত্যু হয় তার । রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সরওয়ার জাহান বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রেফার্ড করা হয়, কিন্তু পথেই তিনি মারা যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত একটি বনদস্যু দলের প্রধান রবিউল ইসলাম গুলিবিনিময়ের পর আহত অবস্থায় আটক...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার নবীপুর পশ্চিম...

Related Articles

সলঙ্গার আঙ্গারু বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আবু হানিফ, সিরাজগঞ্জ দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...