Home জাতীয় অপরাধ জয়পুরহাটে বস্তায় ভরে অজ্ঞাত ব্যক্তিকে পুড়িয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

জয়পুরহাটে বস্তায় ভরে অজ্ঞাত ব্যক্তিকে পুড়িয়ে হত্যা

Share
Share

জয়পুরহাটের আক্কেলপুরে কলাবাগান থেকে এক অজ্ঞাত ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে মরদেহটি পাওয়া যায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহটি বস্তায় ভরে কলাবাগানে এনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। মরদেহের দুই পাশে পাতার গাদা ও লাকড়ির আগুনের চিহ্ন রয়েছে।

কলাবাগান মালিক বিকাশ দেবনাথ জানান, রাতে তিনি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে আগুন দেখতে পান। কাছে গিয়ে দেখেন একটি বস্তার মধ্যে মানুষের দেহ পুড়ছে। দ্রুত স্থানীয়দের খবর দিলে তারা গিয়ে আগুন নিভিয়ে দেন।

আক্কেলপুর থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, আগুনে মরদেহের মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশের ধারণা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন...

Related Articles

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া...

গাজীপুরে অনুমোদনহীন তেল বিক্রি, চার প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অনুমোদনহীন ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি এবং ওজনে কম দেওয়ার...

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ১১ জনের চাকরি

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত পাঁচটি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া...