Home আন্তর্জাতিক বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি : বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪
আন্তর্জাতিকসাম্প্রতিক

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি : বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪

Share
Share

বঙ্গোপসাগরে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া নিয়ে পানামার পতাকাবাহী ‘এমভি ওশেন উইনার’ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশি নাগরিকসহ মোট ২৪ জন নাবিক ছিলেন। ভারত থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনাকবলিত ওই জাহাজের ২৪ জনের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক। ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে পণ্য বোঝাই করে গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। গত ২২ আগস্ট সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সাথে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানতে পারে।

পরবর্তীতে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড’ আনুষ্ঠানিকভাবে ভারতীয় কতৃপক্ষকে বিষয়টি অবহিত করে অনুসন্ধান ও জরুরি উদ্ধার সহায়তার আবেদন জানায়। খবর পেয়েই উদ্ধার তৎপরতা শুরু করেছে উদ্ধারকারী দল।

নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধার অভিযানে নেমেছে ভারতীয় কোস্টগার্ড। ইতোমধ্যে ‘বরদ’ ও ‘আনমোল’ নামে কোস্টগার্ডের দুটি জাহাজ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং শ্রী বিজয়া পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি জাহাজ অভিযানে যোগ দিতে রওয়ানা হয়েছে। কোস্টগার্ড ইতোমধ্যে একটি লাইফ র‍্যাফ্ট (জীবনরক্ষা বহর) থেকে ২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি-ঠিক কী কারণে জাহাজটি ডুবেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যৌতুক দাবি ও নির্যাতনের...

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, ক্ষয়ক্ষতি নিরূপণ করছে কর্তৃপক্ষ

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বিমানবন্দরটি লক্ষ্য...

Related Articles

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে বিরোধী...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

;