Home জাতীয় ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
জাতীয়

৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Share
Share

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ছয়টি এলাকায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলের নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত এবং উপকূলীয় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সূত্র: আবহাওয়া অধিদপ্তর

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জীবন যুদ্ধে হার মানেনি রাজশাহীর সালমা

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী নাম সালমা বেগম । দুটি ছোট শিশু সন্তান আছে তার। বাড়ি ভাড়া করে থাকেন রাজশাহীর কোর্ট মোল্লাপাড়া এলাকায়।...

রন্ধনশিল্পের দক্ষতা প্রদর্শনের বড় ক্ষেত্র রেস্টুরেন্ট ব্যবসা: লুবানা ইয়াসমিন শম্পা

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, রন্ধনশিল্পে সিলেটের নারীরা নানাভাবে নিজেদের দক্ষতা ও নান্দনিকতার পরিচয় দিচ্ছেন। এই দক্ষতা প্রদর্শনের...

Related Articles

চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

চলতি ২০২৫–২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মোট আয় হয়েছে...

রোহিঙ্গাদের বসতঘরে ঢুকেছে বৃষ্টির পানি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি নিম্নাঞ্চল ভারী...

সলঙ্গার আমশড়ায় মাদ্রাসা ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া ফাযিল সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী...

সলঙ্গায় ভুয়া ডিবি পুলিশ আটক

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজী করতে গিয়ে...