Home জাতীয় অপরাধ ২৬ বছর আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
অপরাধ

২৬ বছর আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Share
Share


রাজধানীর খিলগাঁওয়ে ২৬ বছর আগে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আবদুল জলিল হাওলাদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৩-এর বিচারক মো. জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি জলিল পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৬ মে খিলগাঁও এলাকার একটি বাসায় আকলিমা বেগমের মরদেহ পাওয়া যায়। আকলিমা তখন ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই ঘটনায় তাঁর দুলাভাই মো. মিন্টু গাজী খিলগাঁও থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার আগের রাতে দাম্পত্য কলহের জেরে আকলিমার সঙ্গে তাঁর স্বামী জলিলের ঝগড়া হয়। জি এম বাবুল নামের এক ব্যক্তি ওই দিন রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত জলিলকে রাস্তায় বিমর্ষ অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। ঘটনার পর থেকেই জলিল পলাতক ছিলেন।

পুলিশ ২০০১ সালের ১৪ জুন এ মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচার চলাকালে আদালত ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় দেওয়া হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব দেশকে ‘সুরক্ষা দিয়েছে’,...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার এক আসামি। তাঁর নাম কাউসার মিয়া। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা...

Related Articles

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল...

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল...

জামালপুরে ‘কিং সাইকো’ গ্যাংয়ের নেতা বিশাল গ্রেপ্তার

জামালপুর শহরে কিশোর গ্যাং ‘কিং সাইকো’র নেতা বিশালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার...

শ্রীপুরে ট্রান্সফরমার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে আটকে যুবক

গাজীপুরের শ্রীপুরে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর...

;