নেত্রকোনার মদনে ধর্ষণের শিকার ১১ বছর বয়সী শিশুর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে মামলার অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএর ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া গেছে।
ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জেলা পুলিশের হাতে পৌঁছেছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের প্রস্তুতি চলছে।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষার পর অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে নবজাতকের নমুনা মিলে গেছে। গত বৃহস্পতিবার তাঁরা প্রতিবেদনটি পেয়েছেন। তদন্তে কোনো ঘাটতি না রাখতে কয়েকজন পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, চার বছর আগে অভিযুক্ত শিক্ষক একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মা-বাবার বিচ্ছেদের পর শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। অসুস্থতা ও শারীরিক পরিবর্তন দেখা দিলে তার মা বাড়িতে ফিরে আসেন। পরে ১৮ এপ্রিল পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান।
এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা মদন থানায় মামলা করেন। পরে র্যাব-১৪-এর ছায়াতদন্তের পর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নির্দেশে ১৭ মে অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরে ২ জুলাই সিলেটের একটি সেফ হোমে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। আদালতের নির্দেশে ২৯ জুলাই নবজাতক ও তার মায়ের নমুনাও সংগ্রহ করা হয়।
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক বর্তমানে কারাগারে রয়েছেন। নবজাতকসহ শিশুটিও সিলেটের সেফ হোমে রয়েছে।
মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে আগামী ২১...
ByDesk ReportAugust 23, 2026প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে...
ByDesk ReportAugust 23, 2026তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক...
ByDesk ReportAugust 24, 2026সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস...
ByDesk ReportAugust 24, 2026বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক...
ByDesk ReportAugust 24, 2026রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন...
ByDesk ReportAugust 24, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment