মো. শফিকুল ইসলাম ভূঞা, মুন্সীগঞ্জ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুন্সীগঞ্জে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন ইসলামি পতাকা হাতে এতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের আনন্দে জশনে জুলুস ও দরুদ শরিফ পাঠ করেন।
আয়োজকেরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাত দিবস স্মরণে প্রতিবছরের মতো এবারও ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মিছিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানীয় জল সরবরাহ না করার অভিযোগ তুলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার...
ByDesk ReportOctober 9, 2026২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। আন্তর্জাতিক আইন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের...
ByDesk ReportOctober 9, 2026ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...
ByDesk ReportOctober 11, 2026আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব...
ByDesk ReportOctober 11, 2026কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে...
ByDesk ReportOctober 11, 2026ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ...
ByDesk ReportOctober 11, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment