Home সাম্প্রতিক বান্দরবানে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
সাম্প্রতিক

বান্দরবানে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

Share
Share

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বাঁশ কাটতে মিয়ানমারের অভ্যন্তরে যাওয়ার পর পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীন টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সাবের।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার-৫২ থেকে বাংলাদেশ-মিয়ানমার শূন্যরেখা ধরে প্রায় ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পসংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে সাইফুল গুরুতর আহত হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাঁশ কাটার উদ্দেশ্যে তিনি মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। বাঁশ কাটার সময় অসাবধানতাবশত ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ ঘটে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করতে স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, জীবিকার প্রয়োজনে অনেকে নিয়মিত মিয়ানমারের অভ্যন্তরে বাঁশসহ বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করতে যান। তবে সশস্ত্র সংঘাত ও ল্যান্ডমাইন পুঁতে রাখার কারণে এ ধরনের চলাচল দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে আগামী ২১...

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে...

Related Articles

পরিবার পিছু বছরে ৩টি ফ্রি এলপিজি সিলিন্ডার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের ঘোষণা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক...

পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস...

চারজনকেই শ্বাসরোধে হত্যা, পচনে মরদেহ কালচে হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন...

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রস্তাবিত ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ বা নিরাপত্তা সহযোগিতা...