Home সাম্প্রতিক তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ
সাম্প্রতিক

তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

Share
Share

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে আছেন, আর ‘আমাদের নজরুল হলেন তারেক রহমান’।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

নূরুল ইসলাম মনি বলেন, নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে আছেন। তাঁদেরও একজন নজরুল আছেন, যাঁকে মানুষ হয়তো দেখতে পায় না, কিন্তু তাঁকে চিনতে না পারলে দেশের মানুষকেই ভুগতে হবে।

তারেক রহমান সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকটের কথা তুলে ধরে প্রধান হুইপ বলেন, কয়েক দিনের মধ্যে সব সমস্যার সমাধান আশা করা ঠিক হবে না। তিনি দাবি করেন, তরুণদের কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে।

জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সমাজে সমস্যা তৈরি করছে। এ ধরনের কর্মকাণ্ড চিহ্নিত করার পাশাপাশি সরকার সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে কি না, তা জনগণকে যাচাই করার আহ্বান জানান তিনি।

তারেক রহমানকে সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, এমন একজন ‘নজরুল’ আর জন্মাবে না। তাঁকে হারালে বাংলাদেশ আরেকজন নজরুল পাবে না।

এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও ‘একজন নজরুল’ হিসেবে উল্লেখ করেন প্রধান হুইপ। বক্তব্যের শেষ দিকে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে আগামী ২১...

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে...

Related Articles

পরিবার পিছু বছরে ৩টি ফ্রি এলপিজি সিলিন্ডার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের ঘোষণা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক...

পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস...

বান্দরবানে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক...

চারজনকেই শ্বাসরোধে হত্যা, পচনে মরদেহ কালচে হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন...