সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বিষয়টি ঝুলিয়ে রাখলে সংকট আরও জটিল হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
সোমবার (২৪ আগস্ট) ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘সরকারের ছয় মাসের কার্যক্রমের ওপর মূল্যায়ন’ শীর্ষক এক মিডিয়া সংলাপে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ছয় মাসেও বেতন-ভাতার বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারার কারণ ব্যাখ্যা করা প্রয়োজন। তিনি জানান, চলতি অর্থবছরের ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা ঘাটতি হতে পারে, যা সরকারের জন্য বড় আর্থিক সীমাবদ্ধতা তৈরি করেছে।
তিনি বলেন, বেতন কাঠামোর প্রতিবেদন মূল্যায়ন করে ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। শুরুতেই ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হলে পরিস্থিতি এতটা জটিল হতো না।
সিপিডি আশঙ্কা প্রকাশ করে, বেতন-ভাতার সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলে থাকলে সরকারের অন্যান্য কার্যক্রমও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে।
এদিকে সরকারের গত ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করে সিপিডি জানায়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এতে ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন।
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও সংস্কার কার্যক্রম মূল্যায়নে সিপিডি প্রায় ৩৬২টি পদক্ষেপের একটি তালিকা তৈরি করেছে। এসব পদক্ষেপকে ৯টি ভাগে বিভক্ত করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে আগামী ২১...
ByDesk ReportAugust 23, 2026প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে...
ByDesk ReportAugust 23, 2026তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক...
ByDesk ReportAugust 24, 2026বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক...
ByDesk ReportAugust 24, 2026রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন...
ByDesk ReportAugust 24, 2026সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রস্তাবিত ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ বা নিরাপত্তা সহযোগিতা...
ByDesk ReportAugust 24, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment