Home আন্তর্জাতিক হেব্রনে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাসের ফিলিস্তিনি শিশু নিহত, বাবা–মাও আহত
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

হেব্রনে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাসের ফিলিস্তিনি শিশু নিহত, বাবা–মাও আহত

Share
Share

দখলকৃত পশ্চিম তীরের হেব্রন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের এই ঘটনায় শিশুটি প্রাণ হারায়।
শুক্রবার হেব্রনের তেল রূমেইদা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পরিবার।
নিহত শিশুটির নাম স্যাম ফাহদ আবু হাইকাল। গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা-মাও আহত হয়েছেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি সেনারা তাদের গাড়ি থামানোর নির্দেশ দেয় এবং তারা গাড়ি থামিয়ে দেয়। তবে এরপরও গুলি চালানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে দেওয়া সাক্ষাৎকারে শিশুটির বাবা ফাহদ আবু হাইকাল বলেন, তিনি গাড়ি থামিয়ে হাত স্টিয়ারিংয়ের ওপর তুলে ধরেছিলেন, কিন্তু এরপরও হঠাৎ গুলি চালানো শুরু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...

হরমুজে মার্কিন জাহাজ ও ৮ ট্যাংকারে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনীর পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার মার্কিন পদক্ষেপের কড়া জবাব...