Home আঞ্চলিক নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত আরও ১
আঞ্চলিকদুর্ঘটনা

নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত আরও ১

Share
Share

নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের মো. টিটুল খাঁন (৫০) এবং নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের মো. বাবুল বিশ্বাস (৪০)। আহত হয়েছেন একই এলাকার মো. শহীদ শেখ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মো. টিটুল খাঁন গরুকে পানি খাওয়াতে মধুমতী নদীর চরে যান। পরে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের আঘাতেই তিনি ঘটনাস্থলেই মারা যান। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও...