সিলেট নগরের উপশহর এলাকা থেকে পাঁচ তরুণীসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাসার ভেতরে ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপশহর এ ব্লকের ৪ নম্বর সড়কের ২৯ নম্বর বাসার নিচতলার বাম পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাছরিন বেগম, রুমি বেগম, সামিয়া চৌধুরী, কলি বেগম, সাথী আক্তার ও রাজু ইসলাম।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a comment