Home আঞ্চলিক হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই নিহত

Share
Share

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির আঘাতে নিহত হয়েছেন ছোট ভাই মনির হোসেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

সোমবার (১৪ অক্টোবর) রাত সা‌ড়ে ৯টা নাগাদ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকার খোয়াই বাঁধের কাছে তুচ্ছ বিষয় নিয়ে বড় ভাই রনি মিয়া ও ছোট ভাই মনির হোসেন-এর মধ্যে বাগবিতণ্ডা হয়।

স্থানীয়রা জানায়, মনির হোসেন পেশায় একজন কসাই, বিভিন্ন বিয়েতে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। তুচ্ছ বিষয়ে বিরোধ চরমে পৌঁছালে রনি মিয়া গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আহত মনিরকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান,“তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। অভিযুক্ত রনি মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর...

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়...

Related Articles

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের...

প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে...

মুরাদনগরে মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

মো:ইয়াছিন সরকার , কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের পৃথক অভিযানে একাধিক মাদক ও...