Home আঞ্চলিক স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করলেন গৃহবধূ দিপুমনি
আঞ্চলিকজাতীয়

স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করলেন গৃহবধূ দিপুমনি

Share
Share

বরিশালের মুলাদীতে, দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আফরিন আক্তার দিপুমনি নামে এক গৃহবধূ। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামে তার নানা বাড়িতে এ ঘটনা ঘটে।

দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। কয়েক দিন ধরে তিনি তার নানা বোরহান খন্দকারের বাড়িতে বেড়াতে ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে দিপুমনি তার দুবাই প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিমান করে তিনি শয়নকক্ষে গিয়ে স্বামীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দেন। জানালা দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামীর সঙ্গে অভিমানের কারণেই আত্মহত্যা করেছেন দিপুমনি। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

ইতিহাস কি ব্রাজিলের বিশ্বকাপ জেতার পক্ষেই? 

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার...

Related Articles

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...

সলঙ্গার আঙ্গারু বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আবু হানিফ, সিরাজগঞ্জ দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার...