Home জাতীয় অপরাধ নাটোরে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নাটোরে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

Share
Share

নাটোরের লালপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) সকালে এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম আলীর নামে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী তরুণীর মা।

অভিযুক্ত ইব্রাহিম আলী (২৩) তিনি উপজেলার রাধাকান্তপুর গ্রামের প্রীতম আলীর ছেলে।

ভুক্তভোগী তরুণীর মা জানান, রোববার (৩ আগস্ট) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ইব্রাহিম আলী প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন। পরে তরুণীর মা বাড়ি ফিরলে মেয়েটি ইশারা-ইঙ্গিতে বিষয়টি জানায়। বিষয়টি অভিযুক্তের পরিবারের কাছে জানানো হলে ইব্রাহিম পালিয়ে যান।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা নেয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

ইতিহাস কি ব্রাজিলের বিশ্বকাপ জেতার পক্ষেই? 

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার...

Related Articles

জামিন পেলেন কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ

  দুই হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...