Home জাতীয় স্ত্রীর অভিযোগের জবাব দিলেন আবু ত্বহা আদনান
জাতীয়

স্ত্রীর অভিযোগের জবাব দিলেন আবু ত্বহা আদনান

Share
Share

রংপুরের আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান সম্প্রতি তার স্ত্রী সাবিকুন নাহার-এর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জবাব দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে তিনি জানিয়েছেন, “সে ভুল করেছে, ভুল বুঝেছে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি।”

ত্বহা আরও বলেন, “আমার প্রিয়তমা স্ত্রী অল্প সময়ের ব্যবধানে দুটি পোস্ট করেছেন, দুটোই আমার প্রতি তার অপার ভালোবাসার নিদর্শন। সে অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে—এটাই যথেষ্ট। ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।”

তিনি পোস্টে স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “তুমি যদি ইমাম হাসানের ক্বাতেলের মতোও হতেও, তবুও আমি তোমাকে ক্ষমা করতাম। কারণ আমি তোমাকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসি।”

আবু ত্বহা উল্লেখ করেন, চার বছরের সংসার জীবনে অনেক মান-অভিমান ও ভুল বোঝাবুঝি হয়েছে, তবে স্ত্রী যে সাহস দেখিয়েছিলেন, তা তিনি কখনও ভুলবেন না। তিনি অনুরোধ জানান, “আল্লাহর ওয়াস্তে কেউ যেন আমার স্ত্রীকে কটু কথা না বলেন। পাঁচ বছর ধরে আমাকে যথেষ্ট বলা হয়েছে, আমাকেই বলুন।”

স্ত্রীর পোস্টের কিছু বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, তার ফেসবুক পেজ হ্যাক হয়নি, বরং ফোন হারিয়ে যাওয়ায় ঘটেছে। তিনি নিশ্চিত করেছেন, দুটি পোস্টই তার নিজের লেখা—একটি ভুলবশত, অপরটি অনুতাপ থেকে।

‘ফ্রি মিক্সিং’ নিয়ে অভিযোগের জবাবে তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে। অভিভাবকদের জিজ্ঞেস করলেই প্রমাণ পাওয়া যাবে। কোনো ধরনের অশালীনতা বা হারাম সম্পর্কের সুযোগ নেই।”

অতীত জীবনের প্রসঙ্গে তিনি বলেন -“হ্যাঁ, আমি একসময় জাহেলিয়াতে ছিলাম, ব্যান্ডে গান বাজাতাম, ক্রিকেট খেলতাম। কিন্তু পরে দ্বীনের পথে ফিরে এসেছি। অতীত নিয়ে টানাটানি করা উচিত নয়।” স্ত্রীকে উদ্দেশ্য করে ত্বহা বলেন, “আমি শুধু বিয়েতে বিশ্বাসী, হারাম সম্পর্কে নয়। অনুমান বা কুধারণা থেকে পোস্ট দেওয়া ঠিক হয়নি। আমি গুনাহগার, আমি শুধু ইসলাহ চাই। আমার প্রিয় উস্তাযা, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি—আগেও বাসতাম, আজও বাসি, শাহাদাত পর্যন্ত বাসব ইনশাআল্লাহ্‌।”

শেষে তিনি বলেন, “আমি কোনো অন্যায় করিনি, আর কোনো কিছুর বিনিময়েই তোমাকে হারাতে চাই না। সব ভুল বোঝাবুঝি দূর করে সংসার টিকিয়ে রাখতে চাই এবং স্ত্রীসহ পরিবারের সকলের প্রতি মমতা ও ভালোবাসা প্রকাশ করি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় নেমে এসেছে।...

বিশ্বকাপে কোন দলের সমর্থক? জবাবে যা বললেন তারেক রহমান

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক-এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ডের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী...

Related Articles

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের...